ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফিলিস্তিনে ‘গণহত্যা’ সমর্থনে বাইডেনকে মনে রাখবেন কংগ্রেস ওমেন রাশিদা তালিব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

ফিলিস্তিনে ‘গণহত্যা’ সমর্থনে বাইডেনকে মনে রাখবেন কংগ্রেস ওমেন রাশিদা তালিব

ফিলিস্তিনে ‘গণহত্যা’ সমর্থনে বাইডেনকে মনে রাখবেন কংগ্রেস ওমেন রাশিদা তালিব

 যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেস ওম্যান রাশিয়া তালিব গাজায় যুদ্ধবিরতিকে সমর্থন করার দাবি জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তার কোনো সাড়া দেননি বাইডেন। রাশিদা তালিব বলছেন আগামী বছর নির্বাচনের সময় বাইডেনের এ ভূমিকার বিষয়টি তারা মনে রাখবেন। 

রাশিদা তালিব প্রেসিডেন্ট বাইডেনের গাজায় যুদ্ধবিরতির জন্যে ইসরায়েলকে বাধ্য করতে ব্যর্থতার অভিযোগ এনে বলেন,  মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে দাঁড়িয়েছে এবং অধিকাংশ মার্কিন জনগণ এতে বাইডেনের সাথে নেই। 

রাশিদা তালিব সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি ভিডিও পোস্টটিতে গাজা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষোভের দৃশ্যের একটি ভিডিওও অন্তর্ভুক্ত করে বলেন, ‘চুরি করা জমিতে শান্তি নেই!, ফ্রি! প্যালেস্টাইন!’ বাইডেন আপনি ২০২৪ সালের নির্বাচনে আমাদের উপর নির্ভর করবেন না।

অনেক এক্স ব্যবহারকারী তালিবের পোস্টটিকে ‘বিরক্তকর’ বলে মনে করছেন। কিন্তু অধিকাংশ মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থনকে অপছন্দ করছেন। কেউ কেউ তাকে পদত্যাগ করার দাবি জানান। 

প্রাক্তন সন্ত্রাসবাদবিরোধী বিশেষজ্ঞ নাথান সেলস ফক্স নিউজকে বলেছেন যে এধরনের ফিলিস্তিনি স্লোগান ‘ইহুদি রাষ্ট্রকে নির্মূল করার’ আহ্বানকে প্রতিনিধিত্ব করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি