ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানের ৮০০ শহরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যাপক মিছিল সমাবে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

ইরানের ৮০০ শহরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যাপক মিছিল সমাবে

ইরানের ৮০০ শহরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যাপক মিছিল সমাবেশ

মার্কিন দূতাবাস দখলের ৪৪তম বার্ষিকীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৮০০ শহরে ব্যাপক মিছিল ও সমাবেশ হয়েছে। দিনটি ইরানে গুপ্তচরের আখড়া দখলের বাষির্কী হিসেবেও পরিচিত। 

এ উপলক্ষে রাজধানী তেহরানে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় স্থানীয় সময় সকাল ৯টায়। প্রায় একই সময়ে ইরানের ৮০০টি শহরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতি বছর এই দিনে তেহরানে ইরানি নাগরিকরা সাবেক মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দেন। 

ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্র যেসব অপরাধ ও নৃশংসতা চালিয়েছে তা তুলে ধরার জন্য তেহরানের বিভিন্ন সড়কে প্রচুর সংখ্যক স্টল এবং প্যাভিলিয়ন স্থাপন করা হয়। 

 ৪৪ বছর আগে মার্কিন দূতাবাস দখলের ঘটনাকে বিশ্বব্যাপী মার্কিন ‘বলদর্পিতা-বিরোধী লড়াইয়ের দিবস’ হিসেবে নামকরণ করা হয়, যা জাতীয় ছাত্র দিবস নামেও পরিচিত। প্রতি বছর ফারসি ‘অবন’ মাসের ১৩ তারিখে ইরানের শিক্ষার্থীরা দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে থাকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি