ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ত্রিশ বছরের পর ৪০০ গোল করেছেন রোনালদো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম

ত্রিশ বছরের পর ৪০০ গোল করেছেন রোনালদো

 ত্রিশ বছরের পর ৪০০ গোল করেছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়সটা যে একটা সংখ্যা মাত্র তা বার বার প্রমাণ করে চলেছেন। এবার ৩০ বছর বয়স পেরোনোর পর ৪০০তম গোলের দেখা পেলেন এই পর্তুগিজ উইঙ্গার। আর তাতে ভর করে সহজ জয় তুলে নিল তার দল আল নাসর।

গতকাল রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর ২-০ গোলে হারিয়েছে আল খালিজকে। দলের প্রথম গোলটি করেন রোনালদো। পরে সতীর্থ আয়মেরিক লাপোর্তেকে দিয়ে করান আরেক গোল।
২৬তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বল নিয়ে ছুটে যান রোনালদো। নকল শট নিয়ে তিনি বোকা বানান মার্কারকে। প্রতিপক্ষের ওই ডিফেন্ডার তাতে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পজিশন ঠিক করে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকেই বুলেটগতির শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।

৫৮তম মিনিটে ব্যবধান বাড়ানো গোলটি করেন আল নাসরের স্প্যানিশ ডিফেন্ডার লাপোর্তে। এরপর আর গোল না পেলেও প্রতিপক্ষ আল খালিজকে রক্ষণ ভাঙতে দেয়নি আল নাসর। মাঝে ভিএআর দেখে অফসাইডের সিদ্ধান্তে সাদিও মানের একটি গোল বাতিল করে দেন রেফারি। তবে শেষ পর্যন্ত দারুণ জয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে আনে রোনালদোবাহিনী।

রোনালদোর গোলটি চলতি মৌসুমে তার ১২তম লিগ গোল। আর তাতে গত আগস্টে ফুলহাম থেকে আল হিলালে যোগ দেওয়া অ্যালেকজান্ডার মিত্রোভিচকে হটিয়ে এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি