ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে ৪৮ ঘণ্টায় ৪ বার সন্ত্রাসী হামলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে ৪৮ ঘণ্টায় ৪ বার সন্ত্রাসী হামলা

 পাকিস্তানের ডেরা ইসমাইল খানে ৪৮ ঘণ্টায় ৪ বার সন্ত্রাসী হামলা

হামলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ডন অনলাইন। গত তিন দিনে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় ১৭ জন সেনা সদস্য এবং পাঁচ জন বেসামরিক নিহত হয়েছে। পুলিশ সদস্য সহ আরো ২৪ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় নিহত হয়েছে ১০ সন্ত্রাসী।  

ডেরা ইসমাইল খানের ট্যাঙ্ক এলাকায় গুল ইমাম থানার সীমানায় চেক-পোস্টে রাতভর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনা থেকে স্পষ্টতই বোঝা যায় যে শান্তি বিদ্বেষী শক্তিগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে চেক-পয়েন্টের দিকে ছুটে আসে। পুলিশও তার পাল্টা জবাব দেয়। তাতে পুলিশ সদস্য ওয়াহিদ গুল আহত হয়।

পুলিশ বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ দেড় ঘণ্টা স্থায়ী হয়। তারপর তারা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে পরে হাসপাতালে পাঠানো হয়।

জেলা পুলিশ কর্মকর্তা ইফতেখার আলী শাহ ও অন্যান্য কর্মকর্তা একদল পুলিশ নিয়ে অকুস্থল পরিদর্শন করেন এবং এলাকাটি ঘেরাও করে রাখেন। পরে সন্দেহভাজনদের সন্ধানে পুলিশ আশপাশের এলাকা তল্লাশি শুরু করে।

ডেরা ইসমাইল খানের আরপিও নাসির মাহমুদিস্তি এলাকাটি পরিদর্শন করে বলেন, সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলার মাধ্যমে পুলিশের মনোবল দূর্বল করতে চেয়েছিল। কিন্তু সেটা তারা পারেনি। তিনি বলেন, ‘আমার বাহিনী নিয়ে আমি গর্বিত। তারা দেওয়ালের মতো দাঁড়িয়ে থেকে সাহসিকতার সঙ্গে সন্ত্রাস মোকাবিলা করছে।’

রোববার অপর এক হামলায় আরো একজন পুলিশ সদস্য আহত হয়েছে।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি