এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ
অনেক আলোচনা সমালোচনার পর চলমান বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত (৯০) আর সাকিব আল হাসানের (৮২) নান্দনিক ব্যাটিংয়ে এ জয় আসে। বাংলাদেশ ৩ উইকেটে হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে। এদিন টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রান করে।
জবাবে বাংলাদেশ অনেক চড়াই উতরাই পেরিয়ে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে জয়ের বন্দরে পৌঁছায়। উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি