ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টাইমড আউট ইস্যুতে সাকিবের সিদ্ধান্ত মানতে পারেননি কোচ হাথুরু সিংহে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

টাইমড আউট ইস্যুতে সাকিবের সিদ্ধান্ত মানতে পারেননি কোচ হাথুরু সিংহে

টাইমড আউট ইস্যুতে সাকিবের সিদ্ধান্ত মানতে পারেননি কোচ হাথুরু সিংহে

ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ‘টাইমড আউট’ হন লঙ্কান অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস। এ ঘটনার পর থেকে আলোচনায় সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের আবেদনের প্রেক্ষিতেই ম্যাথুসকে আউট দেন আম্পায়ার। সাকিবের এমন সিদ্ধান্তে অনেকেই সমালোচনা করছেন। টাইগার অধিনায়কের এমন কাণ্ড ভালোভাবে নেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

জানা যায়, সাকিবের এমন সিদ্ধান্ত অবাক করেছে টাইগারদের প্রধান কোচকে। কলম্বো থেকে আসা লঙ্কান এক সাংবাদিক সেদিন দিল্লির ম্যাচে উপস্থিত ছিলেন। স্বদেশি সেই সাংবাদিক পরবর্তীতে হাথুরুর সঙ্গে যোগাযোগ করলে ঘটনাটি নিয়ে নিজের অসহায়ত্ব এবং অপারগতার কথা জানান।

টাইগারদের প্রধান কোচ ওই লঙ্কান সাংবাদিকের কাছে দুঃখও প্রকাশ করেন। কোচ জানান, মাঠের ব্যাপারটি শুধুমাত্র অধিনায়কের হাতে থাকে বিধায় সেই সময় তার কিছুই করার ছিল না। তবে ঘটনাটিতে নাকি তিনি ভীষণভাবে অবাক হয়েছেন এবং তিনি তা সমর্থন করেন না।

চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুবই বাজে। টানা ছয় ম্যাচ হারার পর লঙ্কানদের বিপক্ষে জয় নিয়ে আর জল ঘোলা করতে চাচ্ছেন না হাথুরু। কেননা, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। আর তাই এই ইস্যুতে মন্তব্য করে বিতর্কে যেতে চান না তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি