ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শান্ত-লিটনরা ম্যাক্সওয়েলের ইনিংস থেকে প্রেরণা নেবেন, আশাবাদ সুজনের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

শান্ত-লিটনরা ম্যাক্সওয়েলের ইনিংস থেকে প্রেরণা নেবেন, আশাবাদ সুজনের

 শান্ত-লিটনরা ম্যাক্সওয়েলের ইনিংস থেকে প্রেরণা নেবেন, আশাবাদ সুজনের

 বাংলাদেশ দল যখন বিশ্রাম নিচ্ছিল তখন আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে অতিমানবীয় ইনিংস খেলছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই ব্যাটারের সেই দুর্দান্ত ইনিংস হোটেলে বসে উপভোগ করেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আশা করেন, ম্যাক্সওয়েলের ইনিংস থেকে প্রেরণা নিবেন শান্ত-লিটনরা।

ম্যাক্সওয়েলের ইনিংস নিয়ে সুজন বলেন, গত মঙ্গলবার ক্রিকেটারদের কোনো কাজ ছিল না। সবাই ম্যাক্সওয়েলের ঝড় দেখেছে। এটা সারা বিশ্বের ক্রিকেটারদের অনুপ্রেরণার বিষয়, শুধু বাংলাদেশ না। দুইশো তো অনেকেই মারবে। কিন্তু এরকম বিপদ থেকে, নিজের এমন চোটের অবস্থা নিয়ে।

টাইগারদের টিম ডিরেক্টর আশা করেন ম্যাক্সওয়েলের মনের জোর, শারীরিক সক্ষমতা থেকে প্রেরণা নেবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিনি বলেন, ক্রিকেটে যে সবই সম্ভব এটা বোঝা গেল। এখান থেকে প্রেরণা নিয়ে ছেলেদের আগামী ম্যাচ শুরু করা উচিত। শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ, ফুটওয়ার্ক ছাড়া হ্যান্ড আই কোর্ডিনেশনে এত বড় বড় ছয় মারা যায়, সেটা বোঝা গেলো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি