ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হামাসকে সহযোগিতা বন্ধ করতে জি-৭ এর আহ্বান প্রত্যাখ্যান ইরানের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম

হামাসকে সহযোগিতা বন্ধ করতে জি-৭ এর আহ্বান প্রত্যাখ্যান ইরানের

 হামাসকে সহযোগিতা বন্ধ করতে জি-৭ এর আহ্বান প্রত্যাখ্যান ইরানের

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জোটভূক্ত দেশগুলোর নেতারা ইরানকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে সহযোগিতা বন্ধ করার বিষয়ে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে তেহরানকে বিরত থাকারও কথা বলা হয়েছে। কিন্তু ইরান তাদের এ আহ্বান প্রত্যাখ্যান করেছে। উল্লেখ করার বিষয় হলো জি৭ ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা ও যুক্তরাষ্ট্র।

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত অর্থনৈতিক জোট জি-৭ এর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার একদিন পরই ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে। ওই সম্মেলনে জি-৭ জোট গাজায় মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুদ্ধ বিরতির আহ্বান জানায়।

গত মাসের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস ভয়াবহ হামলা চালালে এতে ১৪০০ মানুষ নিহত হয়। জিম্মি করা হয়ে ২৫০ জনকে। এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে দখলদার ইসরায়েল।

ক মাসের অধিক সময় ধরে গাজায় ইসরায়েলের বোমা হামলার কারণে ১০ হাজার ৫০০ জন নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে জি-৭ এর নেতারা হামাসকে সহযোগিতা না করার পাশাপাশি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকেও এতে জড়িত না হওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি