এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম
নিউজিল্যান্ডের কাছে ১৭১ রানে অলআউট শ্রীলঙ্কা
বিশ্বকাপের ৪১তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউইদের বোলিং তোপে পড়ে লঙ্কানরা। ২০ বল হাতে থাকতেই ১৭১ রানে অলআউট হয় লঙ্কানরা। এতে ১৭২ রানের সহজ লক্ষ্য পায় নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। পাথুম নিশানকা (২), কুশাল মেন্ডিস (৬) ও সাদিরা সামারাবিক্রমা ১ রানে আউট হলে বিপাকে পড়ে পাকিস্তান। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান চিরাথ আসালাঙ্কা। ৮ রান করে আউট হন তিনি।
কিন্তু অপর প্রান্ত আগলে রাখেন কুশাল প্যারেরা। ৫১ রানে প্যারেরা আউট হলে, ডি সিলভাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আগের ম্যাচে টাইমড আউট হওয়া অ্যাঞ্জালো ম্যাথিউস। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেনি। ১৬ রানে ম্যাথিউস ও ১৯ রানে আউট হন সিলভা।
চামিকা করুনারত্নে ৬ ও ১ রান করে ফেরেন চামিরা। শেষ দিকে ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তোলেন মাহেশ থিকশানা। তাকে যোগ্য দেন দিলশান মাদুশানকা। মাদুশানকা ১৯ রানে আউট হলে, ২০ বল হাতে থাকতেই অলআউট হয় লঙ্কানরা। মাহেশ থিকশানার অপরাজিত ৩৯ রানে ভর করে ১৭১ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। লকি ফার্গুশন, রাচিন রবিন্দ্র ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও টিম সাউদি এক উইকেট নেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি