ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে বড় অর্জন হবে: নিগার সুলতানা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম

পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে বড় অর্জন হবে: নিগার সুলতানা

 পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে বড় অর্জন হবে: নিগার সুলতানা

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয়তায় সুপার ওভারে জয় পেয়েছিলো বাংলাদেশ। ফলে পাকিস্তানের সঙ্গে সিরিজটিও চলে আসে ১-১ সমতায়। প্রথম ম্যাচে সফরকারীদের কাছে হেরেছিলো স্বাগতিকরা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী।

শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা। সিরিজটি জিততে পারলে বাংলাদেশের জন্য এটা বড় অর্জন  হবে। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
 
নিগার বলেন, ড্রয়ের দিকে তো আর চিন্তাভাবনা নেই। দেখেন, আমাদের হাতে অনেক বড় সম্ভবনা আছে সিরিজটা নেওয়ার। সবকিছু নির্ভর করছে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার উপর। আমরা চাই ইতিবাচক ক্রিকেট খেলতে। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে, যদি আমরা সিরিজটা নিতে পারি।

বাংলাদেশ দল আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আছে আট নম্বরে। ১১ ম্যাচে তারা জয় পেয়েছে দুটিতে। পয়েন্ট টেবিলে সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। প্রতিটি ম্যাচই তাই গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য, সেটি বলছেন অধিনায়কও।

তিনি বলেন, যেহেতু আমরা আন্তর্জাতিক সিরিজগুলো খেলছি, আমাদের সুযোগ অনেক বেশি আমাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটা হতে পারে পরবর্তী ম্যাচেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি, ২টা পয়েন্ট অর্জন করতে পারি, তাহলে র‌্যাঙ্কিংয়ে আমরা আরো বেশি এগিয়ে যাবো।

তিনি আরো বলেন, কাল একদম একটা ফ্রেশ ডে। মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। যেভাবে আমরা গত ম্যাচে জিতেছি, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক বড় একটা সুযোগ থাকবে। আরো ভালো ক্রিকেট খেলে যেন পরবর্তী ম্যাচ জিতে যেন সিরিজটা নিশ্চিত করতে পারি।  

টাইগ্রেস অধিনায়ক বলেন, আমরা ব্যাটিংয়ে সংগ্রাম করছি। যারা থাকছে হয়তোবা অনেক বেশি থাকছে; কিন্তু রান করতে পারছে না বা টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার দ্রুত আউট হচ্ছে। এই উইকেটে যদি আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারি।

আমি বলবো, আমরা চোখে দেখার মতো যে ইস্যুগুলোর মুখোমুখি হচ্ছি। কালকের ম্যাচে যদি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে আরেকটু ভালো ক্রিকেট খেলতে করতে পারি, অন্তত ২০০ প্লাস একটা স্কোর দাঁড় করাতে পারি, যদি আগে ব্যাটিং করি, এই রান তাড়া করা তাদের জন্য অনেক কঠিন হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি