এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৩, ১২:১১ পিএম
পোশাক শ্রমিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে মার্কিন শ্রম দপ্তর
যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়খ ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লী এক বিবৃতিতে বাংলাদেশে পোশাক শ্রমিকদের ওপর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর খুবই উদ্বিগ্ন। পুলিশের গুলিতে গত ৩০ অক্টোবর শ্রমিক রাসেল হাওলাদার এবং ৮ নভেম্বর আঞ্জুয়ারা খাতুনের মৃত্যুতে নিন্দা জানাচ্ছে শ্রম দপ্তর।
বিবৃততে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে মার্কিন শ্রম দপ্তর। এছাড়া পরবর্তীতে এ ধরনের সহিংসতা এড়াতে বর্তমান শ্রম আইন সংশোধনের কথাও বলেছে।
শ্রম দপ্তর মুখপাত্র আরো বলেছেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি শ্রমিকদের স্বাধীনতাকে সম্মান জানান, তাদের ওপর সহিংস হামলা বন্ধ করুন এবং রাসেল ও আঞ্জুয়ারার মৃত্যুর ক্ষেত্রে পুলিশের সংশ্লিষ্টতার ব্যাপারে তদন্ত করুন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি