এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
বিশ্বকাপের ৪১তম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইব্রাহিম আলিখিল, রশিদ খান, মুজিব-উর-রহমান, নবীন-উল-হক ও নূর আহমাদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ফন ডার ডুসেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি