ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কানাডার ইহুদি স্কুলে গুলি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম

কানাডার ইহুদি স্কুলে গুলি

 কানাডার ইহুদি স্কুলে গুলি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কানাডার সমস্ত নাগরিককে মানবিক হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

মনট্রিয়ালে দুইটি স্কুলে ইহুদি বিদ্বেষী গুলি চলেছে। যদিও ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছেন, বিদ্বেষ, সংঘাত, ইহুদি বিদ্বেষ, ইসলামোফোবিয়া-- এই কোনোকিছুরই জায়গা নেই কানাডায়। ক্যান্ডার একটি কলেজ এবং দুইটি স্কুলে যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বস্তুত, দুইটি স্কুলে গুলি চলার পর তা নিয়ে কনকরডিয়া কলেজে উত্তেজনা দেখা দেয়। দুইটি দল বিভক্ত হয়ে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ট্রুডো বলেছেন, ‘আমি জানি ইমোশন এখন খুব বেশি কাজ করছে। ইসরায়েল-হামাস সংঘাত সকলকে উত্তেজিত করে রেখেছে। কিন্তু কানাডা উত্তেজনা প্রশমনের জায়গা। এখানে সংঘাতের কোনো স্থান নেই।’

 তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যদি কোনো রকম ভিত তৈরি করতে হয়, তাহলে তা কানাডা থেকেই শুরু হবে। একইভাবে কানাডার ভিতরে কোনোরকম সহিংসতা বরদাস্ত করা হবে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি