এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া
বিশ্বকাপের সেমিফাইনালের খেলার আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করতে চাইলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচের দিকে। ভারত জিতলে বাংলাদেশের জন্য সমস্যা নেই। কিন্তু হেরে গেলে নেদারল্যান্ডস অষ্টম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে। এমন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ ম্যাচে আঙুলে চোট পাওয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। টস করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কয়েন ভাগ্য পাশে পাননি তিনি।
টস জিতেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রামে পাঠিয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল স্টার্ককেও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি