এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
তানজিদের পর লিটনের বিদায়, এগোচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপের ৪৩তম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিত বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। দুজনে মিলে ৭৬ রানের জুটি গড়েন। ৩৬ রান করে আউট হন দুই ওপেনার। এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে রান তুলতে থাকেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। তাওহীদ হৃদয় ১৫ এবং নাজমুল হাসান শান্ত ৩০ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি