ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইসিসিতে নিষিদ্ধ হওয়ায় শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে শঙ্কায়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

আইসিসিতে নিষিদ্ধ হওয়ায় শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে শঙ্কায়

 আইসিসিতে নিষিদ্ধ হওয়ায় শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে শঙ্কায়

সরকারি হস্তক্ষেপের দায়ে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সপ্তাহে লঙ্কান ক্রিকেট বোর্ডের সব কর্তাকে বরখাস্ত করে নতুন কমিটি গঠন করেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। তার জেরেই এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ক্ষমতার দাপট একটু বেশিই দেখিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রানাসিংহে। সেটার পরিণতি যে এতটা ভয়াবহ হবে তা হয়তো কল্পনাও করেননি তিনি। লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সব সদস্যকে বরখাস্ত করে নতুন কমিটি গঠন করেছিলেন ক্রীড়ামন্ত্রী। ৭ সদস্যের কমিটির প্রধানের দায়িত্ব তুলে দেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার হাতে।

তাই তো ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপ ভালোভাবে নেয়নি আইসিসি। শাস্তি হিসেবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চ্যানেল২৪
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিজেদের এই সিদ্ধান্ত
জানিয়েছে আইসিসি এবং আগামী ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

এ নিষেধাজ্ঞার কারণে আইসিসির কোনও টুর্নামেন্ট ওয়ানডে সুপার লিগ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো খেলতে পারবে না শ্রীলঙ্কা। এমনকি সদস্য হিসেবে আইসিসি থেকে যে অর্থ বরাদ্দ পেতো তাও বন্ধ হয়ে যাবে।

এদিকে নিষেধাজ্ঞার কারণে শঙ্কায় পড়েছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। তার আগে শঙ্কায় পড়েছে ২০২৪ সালের জানুয়ারিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন নিয়ে। তবে সবকিছুই জানা যাবে আগামী ২১ নভেম্বরে আইসিসির সভা শেষে।

শেষ পর্যন্ত যদি লম্বা সময়ের জন্য শ্রীলঙ্কার সদস্য পদ স্থগিত থাকে তাহলে জানুয়ারিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যে সরে যাবে তা এক প্রকার নিশ্চিত। এছাড়াও আগামী বছরের জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা অংশ নিতে পারবে না। সেক্ষেত্রে কপাল খুলতে পারে নতুন একটি দেশের। যে আসরটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি