এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৩, ১১:১১ পিএম
মার্শ ও স্মিথের ব্যাটে বাংলাদেশের বিপক্ষে হেসে খেলে জয় পেলো অস্ট্রেলিয়া
বিশ্বকাপের ৪৩তম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিত বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে অজিদের ৩০৭ রানের লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটের বড় পায় অজিরা। ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মিচেল মার্শ।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ট্রভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। এরপর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ডেভিড ওয়ার্নার। ৫৩ রান করে আউট ওয়ার্নার আউট হলে, ব্যাট চালাতে থাকেন মার্শ। ৮৭ বলে নিজের সেঞ্চুরি তুলে নেয় এই ডান হাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন স্টিভেন স্মিথ।
মার্শের দেড়শত রানের পর ৫৫ বলে ফিফটি তুলে নেন স্মিথ। দুজনের ব্যাট থেকে আসে ১৭৫ রান। শেষ পর্যন্ত স্মিথের ৬৩* রান এবং মিচেল মার্শের ১৩২ বলে অপরাজিত ১৭৭ রানে ভর করে ৩২ বল ও আট উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।