ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুরবস্থার জন্য আইসিসিকে দায়ি করলেন মাইকেল হোল্ডিং


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুরবস্থার জন্য আইসিসিকে দায়ি করলেন মাইকেল হোল্ডিং

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুরবস্থার জন্য আইসিসিকে দায়ি করলেন মাইকেল হোল্ডিং

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে শোনা যাচ্ছিল শোকের কান্না। প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল না থাকায় এবারের আসরের সৌন্দর্য ম্লান হয়ে যাওয়ার কথাও বলেছেন অনেকে।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে না খেলা নিয়ে হতাশায় পুড়ছেন। দুই বছর আগে ধারাভাষ্যকে বিদায় বলে দেওয়া হোল্ডিং এক সাক্ষাৎকারে বলেছেন, এটা বেদনাদায়ক যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নেই। ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে অনুভূতিটা এমনই। 

তবে শোকে আচ্ছন্ন হওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এমন দুরবস্থার জন্য আইসিসির দিকেও আঙুল তুলেছেন হোল্ডিং। দায়ী করেছেন, টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির উত্থানকেও।

ভারতীয়  দৈনিক হিন্দুস্তান টাইমসকে হোল্ডিং বলেছেন, বিশ্বব্যাপী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ঘিরে অনেক মায়াকান্না দেখা গেছে। বিভিন্ন সময় আইসিসির নেওয়া কিছু সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এ পর্যায়ে নেমে যেতে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেছেন তিনি। 

পরিবর্তনশীল ক্রিকেট অর্থনীতি থেকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, তা সমাধানে আইসিসি কোনো উদ্যোগ নেয়নি বলেও মনে করছেন হোল্ডিং। ‘যেহেতু ওয়েস্ট ইন্ডিজ লম্বা সময় ধরে সফল, তাই আমাদের এ অবস্থায় দেখে তারা খুশি।