ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৩৪


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম

সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৩৪

 সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৩৪

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে রয়টার্স। শনিবার  সিরিয়ার ইদলিবে চালানো এই হামলায় ৩৪ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে ৬০ জন। হামলার বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছেন সিরিয়ায় রুশ সমন্বয় কেন্দ্রের উপপ্রধান ভাদিম কুলিত।

রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত শনিবারের বিমান হামলা নিয়ে বলেছেন, ‘ইদলিবে অবৈধ সশস্ত্রগোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে রাশিয়ার বিমানবাহিনী হামলা চালিয়েছে। এই গোষ্ঠীগুলো সিরিয়ার সরকারি সেনাদের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে।’

ভাদিম কুলিত দাবি করেন, ২৪ ঘণ্টায় সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে সাত দফায় হামলা চালিয়েছে বিদ্রোহীরা। তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।


সিরিয়ার ইদলিব ও আলোপ্পোর সরকারনিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরীয় সেনাবাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত বেসামরিক বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালানোর খবরও অস্বীকার করেছে তারা। সিরিয়ার সরকার-বিরোধীরা বলছেন, ‘বিশ্বের মনোযোগ এখন গাজার সংঘাতের দিকে থাকায় সেই সুযোগ নিচ্ছে মস্কো ও দামেস্ক।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি