ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইমরান খানের বিচার চলবে কারাগারেই, অনুমোদন মন্ত্রিপরিষদের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ১১:১১ পিএম

ইমরান খানের বিচার চলবে কারাগারেই, অনুমোদন মন্ত্রিপরিষদের

 ইমরান খানের বিচার চলবে কারাগারেই, অনুমোদন মন্ত্রিপরিষদের

তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদ সাইফার মামলায় সোমবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশীর বিচার কারাগারেই হবে বলে অনুমোদন করেছে।

মন্ত্রিপরিষদের বৈঠকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এতদসংক্রান্ত সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এতে বলা হয়, নিরাপত্তার কারণে কারাগারে ইমরান খানের বিচারের ব্যবস্থা (জেল ট্রায়াল) করা প্রয়োজন। পরে তা অনুমোদন পায়।  

ইমরান খানকে গত ৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে পাকিস্তানের অটক কারাগারে রাখা হয়। পরে গত ২৬ সেপ্টেম্বর সেখান থেকে তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। তখন ইমরান খান তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে তাকে সাইফার মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। কোরেশীকেও একই কারাগারে রাখা হয়েছে।

কারাগার অভ্যন্তরে বিচার করার বিষয়ে আপত্তি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন ইমরান খান। আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে যুক্তি তলব করেছেন। মঙ্গলবার আন্তআদালত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি