এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৩, ১১:১১ পিএম
হামাস যুদ্ধে ইহুদি বিদ্বেষ আরও বাড়বে: এফবিআই
গোয়েন্দা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিদের সতর্ক করে দিয়েছে। এফবিআই’র হিসেব মতে, হামাস যুদ্ধের আগে ১১২৪ টি ‘এন্টিসেমিটিজম’ বা ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। সেটি এখন আরও বাড়বে।
বিগত কয়েক বছর ধরে শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা বিশ্বেই ইহুদি বিদ্বেষ বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন দেশটিতে ইহুদিদের ভূমিকা নিয়ে প্রতিবাদ করছে। তাদের আশঙ্কা ধীরে ধীরে ইহুদি সম্প্রদায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে।
হোয়াইট সুপ্রিমেসি নামের একটি ইহুদি বিরোধী সংগঠনের স্লোগান হচ্ছে, ‘জিউস উইল নট রিপ্লেস আস।’
আমেরিকা ফার্স্ট নামের আরেকটি সংগঠন দাবি করে সংবাদ মাধ্যম, সরকার এবং বিশ্বব্যাংক দিয়ে ইহুদিরা সবকিছু প্রভাবিত করছে।
আমেরিকা ফার্স্ট আরও দাবি করে যে, ইহুদিদের প্ররোচনাতেই যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে বাধ্য হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি