এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
কানাডায় খালিস্তানপন্থি নেতা সন্তানসহ বন্দুকধারীর গুলিতে নিহত
অনলাইন টাইমস আলজেবরা জানায়, হারপিত সিং উপল ও তার ১১ বছরের ছেলেকে রাতে কোন এক সময়ে অজ্ঞাত বন্ধুকধারীরা গুলি করে। তিনি ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাটি ঘটেছে কানাডার এডমন্ডো শহরে।
কানাডার পুলিশ মনে করছে গ্যাংস্টারদের মধ্যে সংঘর্ষে হারপিত সিং মারা গেছেন। হরপিতের বিরুদ্ধে কোকেন ব্যবসার অভিযোগ রয়েছে।
একইভাবে কয়েকমাসে আগে খালিস্তানপন্থী নেতা নিজ্জর সিংকে অজ্ঞাত বন্দুকধালীরা গুলিকরে হত্যা করে। কানাডার সরকার এই হত্যাকান্ডের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার যোগ রয়েছে বলে জানায়। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি