ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শচীনের পাশে বসে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করবেন বেকহ্যাম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম

শচীনের পাশে বসে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করবেন বেকহ্যাম

 শচীনের পাশে বসে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করবেন বেকহ্যাম

আগামীকাল বুধবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই সেমিফাইনাল দেখতে ইংল্যান্ড থেকে মুম্বাইতে আসার কথা রয়েছে সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের। তিনি ও শচীন টেন্ডুলকার একসঙ্গে সেমিফাইনাল উপভোগ করবেন। এ সময় অন্যান্য সাবেক ক্রিকেটার, ফুটবলার, বলিউড তারকা ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

কিংবদন্তি বেকহ্যাম ইউনিসেফের শুভেচ্ছাদূত। আর ইউনিসেফের সাথে চুক্তি রয়েছে আইসিসির। মূলত সেটার অংশ হিসেবে তিনদিনের ভারত সফরে আসবেন বেকহ্যাম। ইউনিসেফ ক্রিকেটের মাধ্যমে নারী ও মেয়েদের কর্মসংস্থান, লিঙ্গ বৈষম্য নিরসন নিয়ে কাজ করছে।

টানা ৯ ম্যাচ জিতে সেমিফাইনালে এসেছে ভারত। অন্যদিকে নেট রান রেটে এগিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউ জিল্যান্ড। এই দুটি দল ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামীকাল দুপুরে মুখোমুখি হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি