এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করলো বিসিবি
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন নাহিদা-নিগাররা। এর মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন বাংলাদেশ নারী দল। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।
আগামী তিন ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ৮ ডিসেম্বর।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করে একসপ্তাহর লম্বা বিশ্রাম নিয়ে ১৬ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), শামীমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক রিংকি, লতা মন্ডল, শর্ণা আক্তার, রিতু মণি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ড বাই: শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃশা ও নিশিথা আক্তার নিশি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি