এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম
বাইডেনকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আবেদন
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যতায় নৃশংসতা থামানো ও যুদ্ধবিরতির জন্য মানবতার স্বার্থে ‘আরও বেশি কিছু করার’ জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আমি আবেদন জানাচ্ছি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি এ আবেদন জানান উইদোদো। মার্কিন রাজধানী ওয়াশিংটনে বাইডেনের সঙ্গে ওভাল অফিসে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিতি হওয়ার আগেই তিনি এ মানবিক আবেদন জানান।
জবাবে বাইডেন বলেন, আমরা আজকের এ আলোচনার জন্য অপেক্ষায় ছিলাম। আমরা দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে চাই।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী অবিরাম নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। এদিন হামাসের হামলায় নিহত হয় ১২০০ জন ইসরায়েলি। এ সময় জিম্মি হিসেবে তারা ধরে নিয়ে যায় দুই শতাধিক ইসরায়েলিকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি