ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মণিপুরে ৯ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম

মণিপুরে ৯ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার

 মণিপুরে ৯ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার

সোমবার এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতে জাতীয় সংহতি এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক এই সংগঠনগুলোর কাজকর্ম। তাই পাঁচ বছরের জন্য সংগঠনগুলোকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর মধ্যে রয়েছে দ্য পিপলস লিবারেশন আর্মি এবং তাদের রাজনৈতিক দল দ্য রেভেলিউশনারি পিপলস ফ্রন্ট, দ্য ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং তাদের সমর সংগঠন মণিপুর পিপলস আর্মি, পিপলস রেভেলিউশনারি পার্টি অফ কিংলেইপাক এবং তাদের সমর সংগঠন রেড আর্মি, দ্য কিংলেইপাক কমিউনিস্ট পার্টি ইত্যাদি।  

আইনটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের হয়ে কাজ করাই শুধু নয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রাখার জন্যও পুলিশ বা আধা সেনা গ্রেপ্তার করতে পারে। মণিপুরে বর্তমানে রাজ্য পুলিশ ছাড়াও সেনা এবং আধা সেনা মোতায়েন আছে। তারপরও গত ৩ মে থেকে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা যায়নি।

সোমবার নিষিদ্ধ ঘোষিত সাত সংগঠনই সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের তৈরি। মণিপুরের রাজনৈতিক সমীকরণ অনুযায়ী হিন্দু মেইতেইরা শাসক দল বিজেপির ঘনিষ্ঠ। চলতি অশান্তিতে ঘটনার পরিসংখ্যানে মেইতেইদের দিকেই বেশিবার আঙুল উঠেছে। প্রতিপক্ষ কুকিরা বারে বারে অভিযোগ করে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নিজে মেইতেই বলেও সংখ্যাগরিষ্ঠের অপরাধ নিয়ে চোখ বুজে আছেন। এই অভিযোগ জোরদার হয় দুই কুকি মহিলাকে উলঙ্গ করে ঘোরানো এবং গণধর্ষণের ভিডিও ভাইরাল হওয়ার পর। ঘটনার তিন মাস পরেও রাজ্য পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি অপরাধীদের বিরুদ্ধে। পরে দেশব্যাপী সমালোচনার মুখে দু’জনকে গ্রেপ্তার করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি