ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ছয় বছর পর যুক্তরাষ্ট্রে শি, কথা হবে বাইডেনের সঙ্গে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম

ছয় বছর পর যুক্তরাষ্ট্রে শি, কথা হবে বাইডেনের সঙ্গে

 ছয় বছর পর যুক্তরাষ্ট্রে শি, কথা হবে বাইডেনের সঙ্গে

 বাইডেনের সঙ্গে বৈঠকের পর শি জিনপিং যোগ দেবেন এশিয়া প্যাসিফিক ইকনমিক কোঅপারেশন ফোরামের বৈঠকে। ২০১৭ সালের পর শি যুক্তরাষ্ট্রে গেলেন। তবে প্রায় এক বছর পর বাইডেনের সঙ্গে শি-র মুখোমুখি বৈঠক হবে। অ্যামেরিকা ও চীনের মধ্যে সম্পর্ক এখন খুবই খারাপ, দুই দেশের মধ্যে সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে, অনেক বিশেষজ্ঞই মনে করেন, বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যাচ্ছে এই দুই দেশ। সূত্র: ডয়েচে ভেলে

শি সান ফ্রান্সিসকোতে নামার ঘণ্টা দুয়েক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এশিয়া প্যাসিফিক ইকনমিক কোঅপারেশনের বৈঠকে বলেন, এই অঞ্চলের দেশগুলির অর্থনীতির ক্ষেত্রে নিজেদের পথে হাঁটার অধিকার আছে। এই অঞ্চলে পণ্য এবং মানুষের স্বাধীনভাবে চলাচলের অধিকার আছে।

ব্লিংকেন চীনের নাম নেননি। কিন্তু তার কথার মধ্যে থেকে যুক্তরাষ্ট্রের নীতিটা আবার স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে বলে আসছিল যে, এই অঞ্চলের ছোট দেশগুলির উপর চীন দাদাগিরি করার চেষ্টা করছে। তবে এর আগে বাইডেন জানিয়েছিলেন, তিনি চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান। দুই দেশের মধ্যে সেনাসহ সব পর্যায়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চান।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, বাইডেন ও শি-র মধ্যে আলোচনায় ইয়রায়েল-হামাস এবং রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গ উঠবে। দুইটি ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের মনোভাব স্পষ্ট করবেন বাইডেন। শি পরে মার্কিন শিল্পপতিদের সঙ্গেও নৈশভোজে মিলিত হবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি