ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

 জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

এতে আহত হয়েছেন আরো ১৯ জন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এ ঘটনা ঘটেছে। বাসে যাত্রী সংখ্যা ছিল ৫৫ জন।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ডোডার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নীচে পড়ে যায়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তরের জন্য  একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।’

এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।’

তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি