ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শাহিন আফ্রিদি ও শান মাসুদ পাকিস্তান ক্রিকেট দলের নতুন অধিনায়ক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

শাহিন আফ্রিদি ও শান মাসুদ পাকিস্তান ক্রিকেট দলের নতুন অধিনায়ক

 শাহিন আফ্রিদি ও শান মাসুদ পাকিস্তান ক্রিকেট দলের নতুন অধিনায়ক

 বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বুধবার এক বিবৃতি দিয়ে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন তিনি। বাবরের নেতৃত্ব ছাড়ার ঘণ্টা খানেক না যেতেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।টি-টোয়েন্টিতে পাকিস্তানের নেতৃত্ব দিবেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে টেস্ট ক্রিকেটে দলটির দায়িত্বে থাকছেন শান মাসুদ।

বুধবার রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটির নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পিসিবি। তবে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কের নাম ঘোষণা করলেও ওয়ানডে সংস্করণের দায়িত্বে কে থাকছেন, তা জানায়নি দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নতুন টেস্ট অধিনায়ক মাসুদকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ পর্যন্ত নিযুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১৪ ডিসেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নেতৃত্ব গ্রহণ করবেন মাসুদ।

অন্যদিকে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক শাহিনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পাঁচ ম্যাচের টি-চলমান ভারত বিশ্বকাপে  আশানুরূপ পারফরম্যান্স উপহার দিতে না পারার কারণেই অধিনায়কত্ব ছাড়তে হয় বাবরকে। এর আগে এশিয়া কাপের মঞ্চেও চরমভাবে ব্যর্থ হয়েছিল বাবরের দল। তখন থেকেই তোপের মুখে ছিলেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে তিন সংস্করণেই চালিয়ে যাবেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি