ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের উপকণ্ঠে রাশিয়ার যুদ্ধজাহাজ বহর!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৩, ০৯:১১ পিএম

ভারতের উপকণ্ঠে রাশিয়ার যুদ্ধজাহাজ বহর!

 ভারতের উপকণ্ঠে রাশিয়ার যুদ্ধজাহাজ বহর!

ভারত মহাসাগরীয় এলাকায় বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। আপাতত বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে রয়েছে সেগুলি। মিয়ানমারের সঙ্গে একটি বিশেষ মহড়ায় অংশ নিতে রাশিয়া থেকে এই যুদ্ধজাহাজগুলি পাঠানো হয়েছে বলে খবর। মিয়ানমার সরকারের সঙ্গে সে বিষয়ে চুক্তি হয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের। সূত্র: আনন্দবাজার

৫০ বছরেরও বেশি সময় পরে ভারত মহাসাগরের সন্নিকটে আবির্ভাব হয়েছে রাশিয়ার। যা এই অঞ্চলের জল-রাজনীতিকে হঠাৎ চঞ্চল করে তুলেছে। ভারতের পূর্ব দিকের রাষ্ট্র মিয়ানমার সেনাশাসিত। জনগণের দ্বারা নির্বাচিত সরকার সেখানে ক্ষমতাসীন নয়। এই দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বহু পুরনো।

মিয়ানমারে দীর্ঘ দিন ধরেই অস্ত্রশস্ত্রের জোগান দিয়ে আসছে রাশিয়া। কিন্তু তাদের সঙ্গে যৌথ ভাবে কোনও সামরিক মহড়ায় আগে কখনও অংশ নেয়নি রাশিয়া। মিয়ানমার এবং রাশিয়ার মহড়া চলেছে গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। আক্রমণ প্রতিহত করার কায়দা অনুশীলন করতে দেখা গিয়েছে দুই দেশের নৌ সৈনিকদের।

রাশিয়া এবং মিয়ানমারের মহড়ার ঠিক পর পরই ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের জলে নতুন আলোড়ন তৈরি হয়েছে। পাকিস্তান শুরু করেছে সামরিক মহড়া। চীনের সঙ্গে যৌথ ভাবে পাকিস্তানের নৌ বাহিনী আরব সাগরে সামরিক মহড়া শুরু করেছে।
 করাচিতে পাকিস্তানি নৌ সেনাঘাঁটি থেকে চিনা এবং পাকিস্তানি নৌ সৈনিকেরা মহড়া শুরু করেছে। উত্তর আরব সাগরের আকাশেও চলছে বিমান বাহিনীর মহড়া। এমনকি, সাবমেরিন-সহ একাধিক নৌযানও অভিযানে দেখা গিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি