ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধিতে প্রধানমন্ত্রী মোদির উদ্বেগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধিতে প্রধানমন্ত্রী মোদির উদ্বেগ

 ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধিতে প্রধানমন্ত্রী মোদির উদ্বেগ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরে দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। উন্নয়নশীল দেশগুলির সংগঠন গ্লোবাল সাউথের ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এবার গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনার ধারাবাহিক হামলা এবং হতাহতদের সংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার দ্বিতীয় ‘ভার্চুয়াল ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এর বক্তৃতায় মোদি বলেন, ‘হামাস এবং ইসরায়েলি সেনার সংঘর্ষে সাধারণ নাগরিকদের মৃত্যু কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ভারত এর তীব্র নিন্দা করছে।’ বর্তমান পরিস্থিতি পশ্চিম এশিয়ার উন্নয়নের পথে অন্তরায় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চলতি মাসের শুরুতে ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছিলেন মোদী। সে সময় গাজার সাধারণ ফিলিস্তিনিদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। শুক্রবার হামাসের হামলার নিন্দা করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের মৃত্যু রুখতে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি