এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
চীনের প্রেসিডেন্টের গাড়ি দেখে মুগ্ধ বাইডেন, বললেন অপূর্ব
২ দিনের এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপিইসি) বৈঠকে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
চীনের সহকারী মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোয়া চাং এক্স বার্তায় লিখেছেন, শি জিনপিংয়ের গাড়ি দেখে মুগ্ধ হয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
তিনি লিখেন, চীনের প্রেসিডেন্ট শি চীনের তৈরী হোয়াংজি কোম্পানির গাড়ি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যান। এসময় মার্কিন প্রেসিডেন্ট গাড়িটি সম্পর্কে শিকে তার আগ্রহের কথা জানান। শি তাৎক্ষণিক প্রেসিডেন্ট বাইডেনকে গাড়িটি দেখার জন্য আমন্ত্রণ জানান।
প্রেসিডেন্ট জো বাইডেন, আগ্রহ নিয়ে গাড়িটির ভিতরে উঁকি দিয়ে দেখেন। পরে প্রশংসা করে বলেন অপূর্ব। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি