ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাকিব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাকিব

 তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাকিব

আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কেনেন সাকিব। তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। যদিও সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যেতে পারে।

গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর শনিবার নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। সকাল সোয়া ১০টায় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি