ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট সোমবার, প্রথম ম্যাচ খেলবে আমাদের অর্থনীতি ও কালেরকণ্ঠ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট সোমবার, প্রথম ম্যাচ খেলবে আমাদের অর্থনীতি ও কালেরকণ্ঠ

 ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট সোমবার, প্রথম ম্যাচ খেলবে আমাদের অর্থনীতি ও কালেরকণ্ঠ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে সোমবার রাজধানীর পল্টন ময়দান আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্ট নকআউট সিঙ্গেল এলিমিনেটর পদ্ধতিতে হবে। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া থেকে সর্বোচ্চ ৫৫টি দল অংশ নেবে।’

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান থেকে ৫৫টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সোমবার সকাল সাড়ে ৮টায় আমাদের অর্থনীতি ও কালেরকণ্ঠের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। একই সময়ে দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে নয়াদিগন্ত ও নিউজ২৪। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি