ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সেনা প্রত্যাহার নিয়ে মালদ্বীপ-ভারত আলোচনা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম

সেনা প্রত্যাহার নিয়ে মালদ্বীপ-ভারত আলোচনা

 সেনা প্রত্যাহার নিয়ে মালদ্বীপ-ভারত আলোচনা

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ তার দেশ থেকে সৈন্য সরিয় নিতে বলেছেন ভারতকে। শপথ গ্রহণের একদিন পর আনুষ্ঠানিকভাবে এই দ্বীপ দেশটি থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি এ আহ্বান জানান মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট।

এদিকে মালদ্বীপের এই ঘোষণার পরই ভারত সরকারের পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয়। এমনকি এই বিষয়ে সমাধানসূত্র খুঁজতে মালদ্বীপের সঙ্গে আলোচনাও শুরু করেছে ভারত।

 ভারত সরকারের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভারতকে মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেয়  শনিবার মালদ্বীপের প্রেসিডেন্টের  কার্যালয়। এ ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই সমস্যার সমাধানসূত্র খুঁজতে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

 এর আগে শনিবার নিজ কার্যালয়ে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠকে করেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ। বৈঠক শেষে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতীয় ওই মন্ত্রী গত শুক্রবার মুইজের শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অবশ্য সৈন্য প্রত্যাহার করে নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালেও এখনও পর্যন্ত নয়াদিল্লি এ বিষয়ে নীরব রয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সর্বোচ্চ নীতি নির্ধারকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশটিতে ভারতের প্রায় ৭০ জন সৈন্য মোতায়েন রয়েছে। এছাড়াও দেশটিতে ভারতীয় কিছু রাডার এবং নজরদারি বিমানও রয়েছে। ভারতীয় যুদ্ধজাহাজও দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে টহল দিতেও সাহায্য করে থাকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি