ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কঠোর নিরাপত্তার মধ্যেই ফিলিস্তিনি পতাকা হাতে দর্শক মাঠে ঢুকে জড়িয়ে ধরে কোহলিকে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম

কঠোর নিরাপত্তার মধ্যেই ফিলিস্তিনি পতাকা হাতে দর্শক মাঠে ঢুকে জড়িয়ে ধরে কোহলিকে

 কঠোর নিরাপত্তার মধ্যেই ফিলিস্তিনি পতাকা হাতে দর্শক মাঠে ঢুকে জড়িয়ে ধরে কোহলিকে

ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিসিসিআই। এই নিরাপত্তা উপেক্ষা করে ফাইনাল ম্যাচে ফিলিস্তিনের পতাকা নিয়ে গ্যালারি থেকে একজন দর্শক মাঠে ঢুকে পড়েন। এ সময় উইকেট থাকা কোহলিকে জড়িয়েও ধরেন সেই দর্শক।

মাঠে প্রবেশ করা ওই সমর্থকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। শুধু তাই নয়, ফিলিস্তিনের পতাকা সম্বলিত মাস্কও পরেন তিনি। তার গায়ে থাকা টি-শার্টে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিও জানানো হয়।  

ভারতের ইনিংসের ১৪তম ওভারে ঘটে এই ঘটনা। অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির পর মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ ছিল খেলা। অতি দ্রুত সময়ের মধ্যেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে সরিয়ে নেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি