ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুব বিশ্বকাপে শ্রীলঙ্কার আয়োজক স্বত্ব বাতিল করলো আইসিসি, নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

যুব বিশ্বকাপে শ্রীলঙ্কার আয়োজক স্বত্ব বাতিল করলো আইসিসি, নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকা

 যুব বিশ্বকাপে শ্রীলঙ্কার আয়োজক স্বত্ব বাতিল করলো আইসিসি, নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকা

সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সদস্য পদ স্থগিত করে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। চলতি মাসের শুরুর দিকে আইসিসি এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। এবার আইসিসি থেকে আরও এক দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার এক জরুরি সভায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিয়ে নতুন সিদ্ধান্ত নেয় আইসিসি।

জানা যায়, শ্রীলঙ্কার যুব বিশ্বকাপের আয়োজক স্বত্ব কেড়ে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসার কথা ছিল। কিন্তু সেখান থেকে সরিয়ে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আইসিসির সেই সভায় উপস্থিত ছিলেন লঙ্কান বোর্ডের (এসএলসি) সভাপতি পদ থেকে ক্ষমতাচ্যুত শাম্মি সিলভা।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে আইসিসি বোর্ড সভায় বসে সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে।  বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি