এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম
সাকিবকে উদ্দেশ্য করে স্ত্রী শিশিরের পোস্ট
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ব্যাটে-বলে বাজে পারফরম্যান্স করে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। এরপর আওয়ামী লিগের মনোনয়ন পত্র জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। আলোচনায় থাকা টাইগার এই তারকা ক্রিকেটারকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।
বুধবার (২২ নভেম্বর) সাকিবকে উদ্দেশ্য করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন শিশির। সেখানে তিনি লেখেন, একজন ভালো মানুষের গুণ হলো যখন আপনি বাড়ির দরজায় প্রবেশ করেন তখন বাইরের জগতকে দরজার বাইরে রেখে আসেন এবং পরিবারকেই সর্বোচ্চ গুরুত্ব দেন। পরিবারই ভালবাসা। আলহামদুলিল্লাহ।
এর আগে, মঙ্গলবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন পত্র নিজ হাতে জমা দেন সাকিব। মনোনয়ন পত্র জমা দিতে সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি