ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আসন্ন বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম

আসন্ন বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান

 আসন্ন বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসর বিগ বিশ লিগের (বিবিএল) আগামী আসরে খেলবেন না আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। পিঠের ইনজুরির কারণে আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স।

বৃহস্পতিবার অ্যাডিলেড স্ট্রাইকার্স জানিয়েছে, ছোট অস্ত্রোপচারের কারণে আসন্ন বিগ ব্যাশ আসর থেকে নাম প্রত্যাহার করেছেন রশিদ খান।

বিবৃতিতে দলের ম্যানেজার টিম নিয়েলসেন লিখেছেন, রশিদ স্ট্রাইকার্সের অত্যন্ত প্রিয় একজন সদস্য এবং ভক্তদের কাছেও সে প্রিয়। রশিদ আমাদের সঙ্গে সাত বছর ধরে আছে। এই গ্রীষ্মে তাকে আমরা সবাই খুব মিস করব।

তিনি আরো লিখেন, রশিদও অ্যাডিলেড স্ট্রাইকার্সকে খুব ভালোবাসে, আমরা জানি সে বিগ ব্যাশ খেলতে কতটা ভালোবাসে। কিন্তু দীর্ঘদিন ক্রিকেট খেলার জন্য তার চোটের চিকিৎসা করাতে হবে। এই সময়ে আমরা তার পাশে আছি।

২০১৭ সালে বিগ ব্যাশে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬৯ ম্যাচে ১৭.৫১ গড়ে ও ৬.৪৪ ইকোনমিতে রশিদ নিয়েছেন ৯৮ উইকেট। রশিদের আগে একটানা খেলার ধকল কমাতে বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মেলবোর্ন স্টার্সের ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি