ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

২০২৪ আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন বেন স্টোকস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম

২০২৪ আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন বেন স্টোকস

 ২০২৪ আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন বেন স্টোকস

 চলতি বছরে শুরুতে হওয়া আইপিএলে ১৬.২৫ কোটি রূপি দিয়ে এই ইংলিশ অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে ছিলো ধোনির চেন্নাই সুপার কিংস। তবে ইনজুরির কারণে পুরো আসরে খেলতে পারেননি তিনি। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিলো চেন্নাই। এবার আসন্ন ২০২৪ সালের আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন স্টোকস। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল চেন্নাই সুপার কিংস।

চলতি বছরের শুরুতেই ওয়ানডে থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ড ২০১৯ বিশ^কাপ জেতানো স্টোকস। টেস্ট ক্রিকেট খেললেও শুধু ব্যাটিং করেছেন তিনি। তবে ভারতের মাটিতে বিশ^কাপের কথা মাথায় রেখে, কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করে অবসর কাটিয়ে বিশ^কাপ দলে ফেরেন এই বাম হাতি অলরাউন্ডার।

বিশ্বকাপে ব্যর্থতার পর এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিনি। মূলত দীর্ঘ দিন ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছেন স্টোকস। তাই চোট সারাতে হাঁটুতে অস্ত্রোপচার করাবেন তিনি।

ফলে দীর্ঘ দিন মাঠে বাইরে থাকতে হবে তাকে। এছাড়া আগামী বছরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। ইংলিশদের টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন স্টোকস। সেই সিরিজের জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে চান তিনি।

এর আগে বিশ্বকাপে এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, বিশ^কাপ শেষে আমার অস্ত্রোপচার করা হবে। আশা করে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মাঠে ফিরতে পারবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি