এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম
বৈঠক শেষে তামিমের ব্যাপারে যা জানালেন বিসিবি সভাপতি
বিশ্বকাপ দল থেকে বাদ পড়াই ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিলো তামিম ইকবাল কি আর কখনো জাতীয় দলে ফিরবেন? কবে ফিরবেন? এসব নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিলো বাংলাদেশ ক্রিকেটে। সোমবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তামিম ইকবাল। সেই বৈঠক শেষে তামিম কথা না বললেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি বস নাজমল হাসান পাপন।
এদিন বৈঠক শেষে নিজ বাসার সামনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে পাপন জানান, বিসিবিতে আর সর্বোচ্চ এক বছর থাকতে চান তিনি। এই টার্ম তো আর বেশিদিন নেই। তাই আমি আর বেশিদিন নেই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর বিসিবিতে আছি। এর মধ্যে যাওয়ার আগে আমি অবশ্যই টিমকে ঠিক করে যাবো।
নিজের অবসরের ইঙ্গিতের পাশাপাশি বিসিবি সভাপতি কথা বলেন তামিম ইকবাল ইস্যুতেও।
তিনি জানান, নিউজিল্যান্ড বিপক্ষে ফিরতি সিরিজেও খেলবেন না তামিম। আগামী বছরের শুরুতেই বিপিএল অনুষ্ঠিত হবে। আর বিপিএল দিয়ে তামিম মাঠে ফিরবে। তাই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিপিএলের পর। তার আগে সে জাতীয় দলে ফিরবে না। আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি