ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চড় কান্ডে হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিসিবিকে লিগ্যাল নোটিশ


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

চড় কান্ডে হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিসিবিকে লিগ্যাল নোটিশ

চড় কান্ডে হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিসিবিকে লিগ্যাল নোটিশ

ভারত বিশ্বকাপটা বাংলাদেশের দর্শকরা হয়তো কখনো ভুলতে পারবে না। মাঠের খেলায় ভালো পারফরম্যান্স দেখাতে পারলেও, দল নির্বাচন, তামিমের বাদ পড়া, সাকিবের সাক্ষাৎকার, ড্রেসিং রুম,  টিম হোটেলে লিটনের অপেশাদার আচরণ ও সবশেষ চড় কান্ড সব গুলোতে সেরা পারফরম করেছে বাংলাদেশ দল। টাইগাররা যখন আসরে পুরো ব্যর্থতায় দায় নিয়ে দেশে ফিরেছে। তখন নতুন আলোচনা যোগ হয়েছে নাসুম আহমেদকে চড় মারার ঘটনা।

বিশ্বকাপে ম্যাচ চলাকালীন সময় নাসুমকে পানি নিয়ে মাঠে যেতে বলেন হেড কোচ হাথুরুসিংহে। তবে সব কিছু প্রস্তুত করতে দেরি হওয়ায় তাকে চড় মেরে বসেন লঙ্কান এই হেড মাস্টার। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার তদন্ত চেয়ে বিসিবিকে নোটিশ পাঠিয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে বিসিবিকে ই-মেইল ও ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন ব্যারিস্টার আশরাফ রহমান।

নোটিশে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে হাথুরুর বিরুদ্ধে বিসিবিকে আইনগত ব্যবস্থা নিতে হবে বিসিবিকে। সেই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান বলেন, বিশ্বকাপ চলাকালীন গত ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিংহে এক ক্রিকেটারকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এই তথ্য জানতে পারলেও বিসিবিকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি আরো করেন, যেহেতু চড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।