ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় নিহতের সংখ্যা ১৬২৪৮, শিশু ৭১১২


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

গাজায় নিহতের সংখ্যা ১৬২৪৮, শিশু ৭১১২

গাজায় নিহতের সংখ্যা ১৬২৪৮, শিশু ৭১১২

অবরুদ্ধ গাজা উপত্যাকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৬২৪৮ জনে দাঁড়িয়েছে যার মধ্যে ৭১১২ জন শিশু এবং ৪৮৮৫ জন নারী। এসময় আহত হয়েছেন আরও ৪৩ হাজার ৬১৬ জনেরও বেশি ফিলিস্তিুনি। গাজার মিডিয়া অফিস মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। 

এ ছাড়া ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছেন আরও  প্রায় ৭ হাজার ছয়শ’ ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর হামাসের আতর্কিত আক্রমণ আল-আকসা ফ্লাড অপারেশন।  এরপর পর ওই দিন থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে। টানা ৪৮ দিন হামলা চলার পর যুদ্ধবিরতি হয় চার দিনের। দুই দফায় তা ৭ দিন পর্যন্তু বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফা হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। ওইদিন হামাসের অভিযানে প্রাণ হারান ১২০০ ইসরায়েলি।

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম গাজায় বিপুল প্রাণহানির সংখ্যাকে লঘু করে দেখান। এ নিয়ে সিএনএন এর এক প্রশ্নের জবাবে বলেছেন, অনেক বেশি মানুষ নিহত হয়েছেন। তিনি গাজায় ইসরায়েলি হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর ওপর মিত্রশক্তিবর্গের হামলার সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, ‘পার্ল হারবারে হামলার পর দ্বিতীয় বিশ্¦যুদ্ধে কি অনেক বেশি মানুষ নিহত হয়নি? টোকিও বা বার্লিন ধ্বংস করলে কত মানুষ নিহত হবে তা নিয়ে কি আমেরিকানরা উদ্বিগ্ন ছিল?  আমি জানি এ দুই ঘটনা একই নয়, তবে মিল আছে।’