ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় মানবিক বিপর্যয়ের অবসান চাই : সৌদি-কাতার


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

গাজায় মানবিক বিপর্যয়ের অবসান চাই : সৌদি-কাতার

গাজায় মানবিক বিপর্যয়ের অবসান চাই : সৌদি-কাতার

কাতারি-সৌদি সমন্বয় কাউন্সিলের যৌথ বিবৃতিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান গাজা উপত্যাকায় মানবিক বিপর্যয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

দুই নেতা তাদের দেওয়া যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি ভূখন্ডে যুদ্ধ বন্ধ করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানকার অসামরিক লোকজনের সুরক্ষা দেওয়া প্রয়োজন।

এ ছাড়া দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ বন্ধ করতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার ওপরও গুরুত্ব আরোপ করেন।

কাতার ও সৌদি আরবের নেতারা দুই রাষ্ট্র সমাধানের মূলনীতি ও আরব শান্তি উদ্যোগের আলোকে ফিলিস্তিনি সংকটের সমাধান করার প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। ওই দিন গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১৬২৪৮ জন ফিলিস্তিনি যার মধ্যে ৭১১২ জন শিশু এবং ৪৮৮৫ জন নারী।

অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ৭ অক্টোবর ইসরায়েলে নিহত হন ১ হাজার ২০০ জন এবং জিম্মি হিসেবে আটক হন ২৪২ জন।