এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম
নামাজের জন্য আধা ঘণ্টার বিরতি রহিত করেছে ভারতের রাজ্যসভা
ভারতের রাজ্য সভার ভাইস প্রেসিডেন্ট জগদীশ ধনখার এক নির্বাহী আদেশে শুক্রবারের আধা ঘণ্টার নামাজ বিরতি বাতিল করে। সূত্র ভারতের অনলাইন নিউজ এলজাবরার।
ভারতের রাজ্য সভার নিয়ম অনুযায়ি অধিবেশন শুরু হয় সকাল ১১টায় দুপুর একটা পর্যন্ত অধিবেশন চলে। এরপরে ১ ঘণ্টার খাবার বিরতি দিয়ে ২টায় অধিবেশন শুরু হয়ে বিকাল ৬ পর্যন্ত চলে।
শুক্রবারে ১ ঘণ্টার খাবার বিরতির সময় শুধুমাত্র আধাঘণ্টা নামাজ বিরতির বিধান ছিল। এবার থেকে এই আধাঘণ্টার নামাজ বিরতি আর রাজ্য সভার অধিবেশনে চলবে না। অবশ্য রাজ্য সভার মুসলিম সদস্যরা এই সিদ্ধান্তের কোন বিরোধীতা করেনি।
ভারতের সাংবিধানিক পদ্ধতিতে দুটি কক্ষ রয়েছে। একটি নিম্ন কক্ষ ওএকটি উচ্চ কক্ষ। নিম্ন কক্ষের নাম লোক সভা সেখানে সংসদ সদস্য থাকেন ৫৫২ জন। এরপ্রধান হলেন স্পিকার। উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ২৫০ জন। এর চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি