ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ব্রাজিলের সান্তোসে সাময়িক অবসরে পেলের ১০ নম্বর জার্সি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

ব্রাজিলের সান্তোসে সাময়িক অবসরে পেলের ১০ নম্বর জার্সি

 ব্রাজিলের সান্তোসে সাময়িক অবসরে পেলের ১০ নম্বর জার্সি

 ক্লাব ইতিহাসে এবারই প্রথম ব্রাজিলের শীর্ষ লিগ থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে সান্তোস। তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলের ক্লাব ধরা হয় সান্তোসকে। পেলের হাত ধরে বৈশ্বিক পরিচিতি পায় ক্লাবটি। সান্তোসের ১০ নম্বর জার্সি গায়ে মাঠ মাতিয়েছিলেন পেলে।

দ্বিতীয় স্তরে নেমে যাওয়ায় সেই ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। যতদিন না পর্যন্ত শীর্ষ লিগে ফিরবে ক্লাব ততদিন কেউ ১০ নম্বর জার্সি গায়ে চাপাবে না। কালেরকণ্ঠ

ক্লাবের সভাপতি মার্সেলো টেক্সেইরা বলেছেন, ক্লাব শীর্ষ লিগে ফেরা না পর্যন্ত ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের লক্ষ্য পূরণে কাজ করব এবং শীর্ষ লিগে ফিরে আসব।
কিন্তু ততদিন আমাদের সবচেয়ে গৌরবময় জার্সি গায়ে চাপাব না।
গত বছর ২৯ ডিসেম্বর কোলন ক্যান্সারের কাছে হার মানেন পেলে। তার মৃত্যুর পরও সান্তোসের খেলোয়াড়কে এই জার্সি পরতে দেখা গেছে। গোল ডটকম

এই বছর ব্রাজিলিয়ান লিগের প্রতি ম্যাচের দশম মিনিটে পেলেকে শ্রদ্ধা জানানো হয়। গত ৭ ডিসেম্বর লিগের শেষ ম্যাচে ফোর্তালেজার কাছে ২-১ গোলে হেরে অবনমন নিশ্চিত হয় সান্তোসের।    সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি