ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পিসিবি সভাপতি জাকা আশরাফকে প্রধানমন্ত্রীর তলব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

পিসিবি সভাপতি জাকা আশরাফকে প্রধানমন্ত্রীর তলব

 পিসিবি সভাপতি জাকা আশরাফকে প্রধানমন্ত্রীর তলব

ভারত বিশ্বকাপের ব্যর্থতা যেনো কোনো ভাবেই মানতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই ম্যানেজমেন্ট, কোচিং প্যানেল, এবং দলের নেতৃত্বের পরিবর্তন এনেছে পিসিবি। এছাড়াও অবকাঠামো উন্নয়নের জন্য জুনিয়রদের কোচিং প্যানেলেও ব্যাপক রদবদল করা হয়েছে। এবার পিসিবিকে তলব করেছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

সোমবার (১১ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইতোমধ্যেই পিসিবি সভাপতি জাকা আশরাফ এবং বোর্ড পরিচালকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সূচি নির্ধারণ করা হয়েছে।

তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পিসিবির কর্মকর্তারা কথা বলবেন। সেই বৈঠকে পাকিস্তান ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি গঠনতন্ত্রের কিছু ধারা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি