ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গৌতম গম্ভীরের প্রিয় ফুটবলার মার্কাস রাশফোর্ড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০৯:১২ পিএম

গৌতম গম্ভীরের প্রিয় ফুটবলার মার্কাস রাশফোর্ড

 গৌতম গম্ভীরের প্রিয় ফুটবলার মার্কাস রাশফোর্ড

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কেউই প্রিয় খেলোয়াড় নয় ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের।

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি আগে থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে পছন্দ করেন, তেমনি মেসিকেও অনেকে প্রথম পছন্দে রাখেন। ব্যতিক্রম গৌতম গম্ভীর। তার প্রথম পছন্দ ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, গম্ভীরকে মেসি ও রোনালদোর মধ্যে যেকোন একজনকে বেছে নিতে বলা হয়। কিন্তু উত্তরে গম্ভীর বলেছেন  কেউ না।

কারণ আমি মার্কাস রাশফোর্ডের নাম বলতে চাই। গম্ভীরের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ হাস্যরস হচ্ছে। ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপ।

সম্প্রতি বেশ আলোচনায় গৌতম গম্ভীর। লেজেন্ডস ক্রিকেট লিগে একসময়ের সতীর্থ শ্রীশান্তের সঙ্গে জড়ান দ্বন্দ্বে। এরপর গম্ভীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করেন শ্রীশান্ত। এই ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছে লেজেন্ডস লিগ কমিটি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি