ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটির তলদেশে সুড়ঙ্গের সন্ধান!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ এএম

ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটির তলদেশে সুড়ঙ্গের সন্ধান!

 ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটির তলদেশে সুড়ঙ্গের সন্ধান!

ভারতের রাজধানী দিল্লি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত হিন্দান নামের বিমান ঘাঁটি। সেখানে দেওয়ালের নিচ দিয়ে গোপন সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা চালানো হয়েছে সন্দেহ করা হচ্ছে।

ঘাঁটির বাউন্ডারি দেওয়ালের নিচে চার ফুট গভীর একটি গর্তের সন্ধান পাওয়া যায়। এ থেকে ধারণা করা হচ্ছে যে. দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘাঁটির ভেতরে গোপন সুড়ঙ্গ তৈরি করতে চেয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা। এরমাধ্যমে এ ঘাঁটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় মানুষ গর্তটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে গর্তের সত্যতা পায়। এরপর বিমানবাহিনীর সদস্যরা এসে মাটি দিয়ে গর্তটি ভরাট করে দেয়।

হিন্দান বিমান ঘাঁটি ভারতীয় বিমানবাহিনীর ওয়েস্টার্ন  এয়ার কমান্ডের অধীনে পরিচালিত হয়। এটি কেবল ভারত নয় এশিয়ার অন্যতম বড় বিমান ঘাঁটি। এই ঘাঁটিতে বিমানবাহিনীর সি-৩৭ পরিবহণ বিমান রয়েছে। দিল্লি ও আশপাশের আকাশের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে রয়েছে এই ঘাঁটি।

গর্তের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘাঁটির ২০ ফুট লম্বা দেওয়ালের বেস (ভিত্তি) ভেঙে সুড়ঙ্গটি খোঁড়া হচ্ছিল। বাউন্ডারি দেওয়ালের ওই পাশে বিস্তৃত খোলা মাঠ রয়েছে। আর এ ঘাঁটির পাশেই সাধারণ মানুষের চলাচল রয়েছে। এছাড়া এটির আশপাশে মানুষের ঘর-বাড়িও রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি