এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম
ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে যোগ দেবে বিজেপি বিরোধী ২৮টি দল
দিল্লিতে ১৯ তারিখের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে বলে অনলাইন আজকালের প্রতিবেদনে। তৃণমূল, আম আদমি পার্টি সহ বিভিন্ন দলের তরফে এবার আসন সমঝোতা চূড়ান্ত করার দাবি জানানো হয়েছে।
ইন্ডিয়া জোটের এবারের বৈঠকে সেই দাবি আরও জোরালো হতে চলেছে বলে বলা হয়েছে প্রতিবেদনে। নির্ধারিত সময়ের মধ্যে আসন সমঝোতা নিয়ে এবারের বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
একটি সূত্র অনলাইনটিকে জানিয়েছে, ১৯ ডিসেম্বরের বৈঠকে ইন্ডিয়া জোটের যৌথ সভার ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও একইভাবে কলকাতায় বিজেপি বিরোধী দলগুলোর একটি সভা হয়েছিল। সেই ধাঁচেই এবারেও বৈঠক হবে। দেশবাসীর সামনে বিজেপির বিকল্প শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে চায় ইন্ডিয়া জোট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি